প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪
বিনোদন ডেস্ক : প্রাক্তন বিশ্বসুন্দরী তিনি। সৌন্দর্যের জন্য সারা বিশ্বে তাকে নিয়ে চর্চা হয়েছে। কিন্তু সেই সৌন্দর্যের প্রসঙ্গেই এক সময় তির্যক মন্তব্যের শিকার হত হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। পুরনো এক সাক্ষাৎকারে এই বিষয়ে সপাটে জবাব দিয়েছিলেন অভিনেত্রী।
সন্তানধারণের পরে ওজন বৃদ্ধি পেয়েছিল ঐশ্বরিয়ার। সঙ্গে সঙ্গে শুরু হয় ট্রোলিং। ২০১১ সালে ঐশ্বরিয়ার কোলে আসে আরাধ্যা। ২০১৫-র এক সাক্ষাৎকারে ‘বডিশেমিং’ নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। এই ধরনের কটাক্ষ তার উপর কোনও প্রভাব ফেলতে পারছে না বলেই জানিয়েছিলেন ঐশ্বরিয়া। অভিনেত্রী বলেছিলেন, ‘আমি বিরক্ত হইনি। সাধারণত বাস্তবে যা ঘটে থাকে, আমি আমার কন্যার সঙ্গে সেই ভাবেই সময় কাটাচ্ছিলাম। কিন্তু মানুষ নাটকীয়তা পছন্দ করে। সাধারণ বিষয় হয়ত পছন্দ হয়নি।’
সন্তানধারণের পরে সাধারণত ওজন বৃদ্ধি হয়েই থাকে। অভিনেত্রীরা চান, সন্তান জন্মের পরই দ্রুত ওজন ঝরিয়ে ফেলে কাজে ফিরতে। কিন্তু এই দৌড়ে ছিলেন না ঐশ্বরিয়া। এই বিষয়টিই উদ্বুদ্ধ করেছিল অন্য মহিলাদেরও। মাতৃত্ব পর্বে সাধারণ জীবনযাপনের জন্য তারা ঐশ্বরিয়াকে কুর্নিশ জানিয়েছিলেন।
অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, বহু মহিলা ঐশ্বরিয়াকে সেই সময়ে বলেছিলেন, ‘আপনি আমাদের অনেকটা আত্মবিশ্বাস ও সাহস জুগিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঐশ্বরিয়া জানিয়েছিলেন, সন্তানধারণের পরে ওজন বৃদ্ধির বিষয়টিকে তিনি তেমন গুরুত্বই দেননি। তার কাছে এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘উমরাও জান’ সিনেমার সময় ঐশ্বরিয়ার প্রেমে পড়েন অভিষেক বচ্চন। তার পরের বছরেই প্রেম পরিণতি পায়। ধূমধাম করে বিয়ে করেন তারা। ২০১১ সালে আরাধ্যা আসে তাদের সংসারে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest