প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪
বিনোদন ডেস্ক : আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। ইতোপূর্বে পরিচিত ছিলেন অগ্নিকন্যা হিসেবে। তবে আবারও একবার একই রূপে দেখা দিলেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। ক’বছর ধরে সিনেমায় নায়িকার চরিত্রে হাজির না হলেও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অবতারে দেখা দিয়ে থাকেন তিনি। তবে এবার মাত্র দেড় মিনিটের ভিডিওতে হাজির হয়ে আগুন ঝরাতে দেখা গেল এই নায়িকাকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। সেখানেই ভিন্নভাবে ধরা দিয়েছেন। নতুন এই অবতার স্পষ্ট জানান দিচ্ছে―ব্যক্তিজীবনে ব্যাপক পরিবর্তন এসেছে তার।
চলতি বছরের শুরু থেকে বিভিন্ন পরিবর্তন আসছে তার জীবনে। রাজনৈতিকভাবে নিজ সমর্থিত দল থেকে মনোনয়ন না পাওয়া, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েও জয়ের দেখা না পাওয়া এবং ব্যক্তিজীবনে বিয়েবিচ্ছেদ; এরপরও এসব তিক্ততা পাশ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন ‘অগ্নি’ খ্যাত নায়িকা।
এবার সেই ঘুরে দাঁড়ানোই দেড় মিনিটের ভিডিওতে দেখতে পেলেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সোশ্যালে ছড়িয়ে পড়া ভিডিওতে নায়িকাকে সাদা শার্ট ও কালো প্যান্টে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের পোজ দিতে দেখা গেছে।
ভিডিওটি পোস্ট হওয়ার পরই নজর কেড়েছে নেটিজেনদের। লুফে নিয়েছেন তারা। রিঅ্যাকশন ও কমেন্টের পাশাপাশি শেয়ারও করছেন। মন্তব্যের ঘরে তার রূপ নিয়ে প্রশংসার জোয়ার তুলেছেন কেউ কেউ। তারা বলছেন, নতুনভাবে কামব্যাক করবেন তাদের প্রিয় তারকা। আবার কেউ পুরনো লুকের সঙ্গ বর্তমানের তুলনা করছেন।
শুভাকাঙ্ক্ষীদের এসব প্রতিক্রিয়া অবশ্য বেশ উপভোগ করছেন মাহিয়া মাহি। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি খেয়াল রাখবেন। একইসঙ্গে ভালো প্রোজেক্টে সিনেমায় ফিরবেন। আর অবশ্যই বুঝে-শুনে কাজ করবেন তিনি।
প্রসঙ্গত, সবশেষ শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় দেখা গিয়েছে মাহিয়া মাহিকে। সিনেমাটিতে প্রথমবারের মতো নায়কের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার নতুন অবতারে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। একইসঙ্গে অভিনয়েরও প্রশংসা করেছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest