প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪
বিনোদন ডেস্ক : মিমি চক্রবর্তী। ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। আর সেখানে তিনি যাই পোস্ট করেন না কেন তা ভক্ত-অনুরাগীদের চোখ এড়ানো যায়না। নায়িকা যতটা জনপ্রিয় তার আদরের পোষ্যরাও ঠিক ততটাই জনপ্রিয়। তিনটি পোষ্য আছে মিমির। চিকু, ম্যাক্স আর জাদু।

তাদের নানা ধরনের কর্মকাণ্ড মাঝে মাঝেই ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন অভিনেত্রী। এই তিনজনকে ঘিরেই যে তার জীবন সেটা অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখলেই বোঝা যায়। এবার নায়িকা জানালেন যে কী করলে তার বন্ধু হওয়া যাবে।

এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা আছে, ‘আমার বন্ধু হতে চাইলে নয় কুকুর হতে হবে, না হলে কুকুর থাকতে হবে।’

নায়িকার পোষ্য প্রেম প্রত্যেকের জানা। কিছুদিন আগেই তার জাদু একটি কাণ্ড ঘটিয়েছিল। সেই সঙ্গে অবশ্য সঙ্গ দিয়েছিল চিকু এবং ম্যাক্স। নায়িকার যোগাভ্যাসের ম্যাট ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে।
যা দেখে রাগ তো করেছেন অভিনেত্রী। কিন্তু কী আর করা যাবে তাতে। অবলা প্রাণীদের আর কত বকবেন অভিনেত্রী? পরের দিন যদিও নতুন ম্যাট কিনে নিয়ে আছেন তিনি। মিমি আর তার পোষ্যদের এমন কর্মকাণ্ড তবে সবার প্রিয়।

উল্লেখ্য, ইন্ডাস্ট্রির পার্টি বা যে কোনও অনুষ্ঠানে খুব কমই দেখা যায় নায়িকাকে। মা-বাবা আর তিন পোষ্যকে ঘিরেই তার জীবন আবর্তিত। অনেক সময়ই তাই এমন প্রশ্নের সম্মুখীনও হতে হয় অভিনেত্রীকে যে তিনি বিয়ে কবে করছেন? আবার এমনও হয় অনেকে নায়িকার বন্ধু হতে চায়। এমন বাসনা যে অনেকের মনেই রয়েছে তা নায়িকা নিজেও জানেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest