প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বেশ কিছুদিনের বিরতির পর আবারও পর্দা কাঁপাতে আসছেন তিনি। এই মুহূর্তে তার আসন্ন ছবি ‘জিগরা’র প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। তবে এরই মধ্যে আলিয়া জানিয়েছেন, বিরল অসুখে ভুগছেন তিনি। শুনে চমকে গেলেও সত্যি ভালো নেই তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী, জানালেন তার সমস্যার কথা।
জানালেন, আলিয়া এই অসুখে আক্রান্ত সেই ছোট থেকেই। অসুখটির নাম ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’। এই অসুখের উপসর্গ কেমন, এবং কীভাবে তাকে ভুগতে হয়, সে বিষয়েও খোলাসা করেন আলিয়া।
তিনি বললেন, ‘এমন কিছু কাজ আছে যা আপনার মনে হবে আপনি সেটা দ্রুত শেষ করতে পারবেন। আমার এডিডি আছে। তাই কোনো কাজে খুব বেশি সময় দিয়ে উঠতে পারি না। ফলে এমন কাজ করতে হয়, যা দ্রুত করা যায়।’

এই অসুখের কারণে বিয়ের দিনও আলিয়া তার মেকআপ আর্টিস্টকে কড়া ভাষায় কথা বলেছিলেন বলেও জানান। অভিনেত্রীর কথায়, ‘আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট বলেছিলেন, আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘণ্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন। আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনও দুই ঘণ্টা দেব না, কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’

সাধারণত আলিয়া ভাট কারও সঙ্গে উগ্র ব্যবহার করেন না বলেই চলে, অন্তত বলিউডের ভেতর থেকে এমনটিই খবর। বর্তমানে তিনি ‘জিগরা’ ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। হাতে একের পর এক কাজ এখন আলিয়া ভাটের। তারই মাঝে মেয়েকেও দিতে হচ্ছে অনেকটা সময়। তাই নিজের জন্য বিন্দুমাত্র সময় নেই বলে দাবি করেন আলিয়া ভাট।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest