প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য অনেক বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকার। দেশটিতে সমাজচ্যুত তৃতীয় লিঙ্গের মানুষকে এবার ট্রাফিক নিয়ন্ত্রণের চাকরিতে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেবন্ত রেড্ডির সরকার। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানান, সকলের সমান অধিকারকে মর্যাদা দিতে সমাজকল্যাণকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প আনা হয়েছে। এর মাধ্যমে প্রথমে তৃতীয় লিঙ্গের মানুষকে বেছে নিয়ে তাদের ট্র্যাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োগ করা হবে। এর জন্য হায়দরাবাদ ট্রাফিক পুলিশের মাধ্যমে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। এই উদ্যোগের ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ তো বটেই একইসঙ্গে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফেরানো হবে। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া।
সরকারি সূত্র জানানো হয়েছে, তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়োগ দেওয়াার পর তাদের জন্য তৈরি করা হবে আলাদা পোশাক। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, ৬০ বছর পর্যন্ত চাকরির মেয়াদ, বেতন-সহ সব রকম সুবিধা পাবেন তারা। প্রশিক্ষণের পর তৃতীয় লিঙ্গের ট্রাফিক পুলিশ বাহিনীকে নিযুক্ত করা হবে মূলত হায়দরাবাদে। ধীরে ধীরে রাজ্যের বাকি অংশেও নিযুক্ত করা হবে। তারা বলছে, কংগ্রেস সরকারের দাবি, ঐতিহাসিক পদক্ষেপ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest