প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি মাটিতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুসংবাদ শুনিয়েছেন ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান। দুবাইয়ে আয়োজিত এক বিশেষ সম্মেলনে তিনি জানিয়েছেন, শুধু জার্মানির বাজারেই দক্ষ পেশাদারদের জন্য প্রায় সাড়ে ছয় লাখ শূন্যপদ রয়েছে। পুরো ইউরোপীয় ইউনিয়নে যে পরিমাণ কর্মীর চাহিদা রয়েছে, তার প্রায় এক চতুর্থাংশই একা জার্মানির।
জার্মানিতে এই কাজের সুযোগ পাওয়ার দারুণ একটি পথ হলো দেশটির ‘অপরচুনিটি কার্ড’। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের যে কেউ এই কার্ডের মাধ্যমে আগে থেকে কোনো চাকরি পাকা না করেই সরাসরি জার্মানিতে চলে যেতে পারেন। সেখানে গিয়ে চাকরি খোঁজার জন্য পুরো এক বছর সময় পাওয়া যায়।
শুরুতে এই কার্ডের মাধ্যমে খণ্ডকালীন কাজ করার সুযোগ মেলে। পরবর্তীতে নিজের যোগ্যতায় স্থায়ী চাকরি জুটে গেলে এবং কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি হলে অনায়াসেই ওয়ার্ক পারমিট পেয়ে জার্মানিতে পাকাপাকিভাবে থিতু হওয়া সম্ভব।
সূত্র: গালফ নিউজ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest