প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪
বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এড-এ-মাম্মা বলে নিজের একটি জামাকাপড়ের ব্র্যান্ড রয়েছে তার। যার পথচলা শুরু হয় ২০২০ সালে। এমনকি তিনি গুচির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুরের পর ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হলো আলিয়াকে।
ব্র্যান্ডের পক্ষ থেকে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি জানানো হয়। পোস্টে ল’রিয়ালের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আলিয়াকে স্বাগত জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ‘নারীরা ক্ষমতাশালী, এটা যেন তারা সবসময় বুঝতে পারে। আলিয়ার এই চিন্তাধারার সঙ্গে আমাদের লক্ষ্যে মিল পাওয়া যায়। অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে আমরা আপ্লুত।’
এদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভক্ত-অনুরাগীদের জন্য প্রায়শই বিভিন্ন স্কিনকেয়ার টিপস শেয়ার করেন তিনি। এবার আলিয়াকে ল’রিয়ালের বিজ্ঞাপনেও দেখা যাবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest