প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪
বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। পরবর্তীতে সুশান্তর মৃত্যুর পর মাদক মামলায় জড়িয়ে কারাভোগও করেন রিয়া। তবে সবকিছু পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে গুঞ্জন উড়ছে, ভারতীয় উদ্যোক্তা নিখিল কামাতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। খুব শিগগির বিয়ের পিঁড়িতেও বসবেন এই যুগল!
কয়েক দিন আগে হিউম্যান অব বম্বেকে সাক্ষাৎকার দিয়েছেন রিয়া চক্রবর্তী। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় বিয়ের সঠিক বয়স কোনটা? জবাবে রিয়া চক্রবর্তী বলেন, ‘বিয়ের কোনো সঠিক বয়স নেই।’
বিয়ের চাপ কেন শুধু নারীদের দেওয়া হয়? এ প্রশ্ন ছুড়ে দিয়ে রিয়া চক্রবর্তী বলেন, ‘পুরুষরা বিয়ের চাপ অনুভব করেন না। কারণ তাদের বায়োলজিক্যাল ক্লক বা দেহ ঘড়ি।’
উদাহরণ টেনে রিয়া চক্রবর্তী বলেন, ‘আমার অধিকাংশ মেয়ে বন্ধু বিবাহিত, কেউ কেউ অন্তঃসত্ত্বা, কারো কারো বাচ্চাও আছে। তাদের বয়স ৪০ বছর। আমার কিছু বন্ধু রয়েছে, যারা ২০-৩০ বছরের মধ্যে বিয়ে করেছে। এই দুই অংশকে তুলনা করলে ৩০-৪০ বছরের মধ্যে বিয়ে করা উচিত।’
নিজের বিয়ের বিষয়ে রিয়া চক্রবর্তী বলেন, ‘এক্সেল শীটে বিয়ের সুবিধা ও অসুবিধার একটি তালিকা আমার কাছে আছে। সেখানে চল্লিশের ক্যাটাগরি (৪০ বছরে বিবাহিতরা) বিজয়ী। আমার বয়স ৩২ বছর। আমার মনে হয় না, বিয়ের জন্য আমি প্রস্তুত। কারণ পেশাগত জীবনে আমি আরো অনেক কিছু করতে চাই।’
২০১২ সালে তেলেগু সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রিয়া চক্রবর্তী। পরের বছরই ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। এরপর আরো বেশ কটি সিনেমায় অভিনয় করেন রিয়া। তাকে শেষ দেখা গেছে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির সঙ্গে ‘চেহরে’ সিনেমায়। এটি ২০২১ সালে মুক্তি পায়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest