প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪
বিনোদন ডেস্ক : ঝলমলে আকাশ, সুন্দর ফাঁকা রাস্তা। এমন একটা পরিবেশ লং ড্রাইভের জন্য যেন আদর্শ। নিজের যদি একটা গাড়ি থাকে তাহলে তো আর কোনও কথাই নেই। তাই তো সুযোগ পেয়েই লং ড্রাইভে বেড়িয়ে পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার। নায়িকা যে গাড়ি চালাতে ভালোবাসেন সে কথা এত দিনে সবাই জেনে গিয়েছেন। এ দিন লাল পাড় সাদা শাড়ি পরে, নামমাত্র মেকআপে সেজে লং ড্রাইভে বেড়িয়ে পড়েছিলেন নায়িকা।

এমনিতে মধুমিতা ‘সোলো ট্রিপ’ পছন্দ করেন। নায়িকা বরাবরই বলে এসেছেন তিনি নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। এ দিন লং ড্রাইভেরও অন্যতম মন্তব্য ছিল এটাই তার। ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে মন খুলে গান ধরেছেন তিনি।
যা দেখে অনেকেই বুঝেছেন যে নায়িকা রয়েছেন বেশ ভালো মেজাজে। গাড়ি চালিয়ে সোজা দেওঘর। নিজের প্রিয় জনের কাছে গেলেন অভিনেত্রী। নিজের ভিডিওতে তাই লিখেছেন। নায়িকা লেখেন, ‘উঠল বাই তো শিবের ঠাঁই। গন্তব্য এবার তাই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ।’

নায়িকা যে শিবের ভক্ত সে প্রমাণ আবারও মিলেছে। কারণ, শুটিং করতে তিনি যেখানেই গিয়েছেন, সেখানে কাছে পিঠে শিবের মন্দিরে পূজা দিয়ে এসেছেন। এবারও তাই হাতে সময় পেতেই বেড়িয়ে পড়েছেন শিবের সঙ্গে দেখা করতে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest