প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২৪
বিনোদন ডেস্ক : সম্প্রতি বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আবারও চমকে দিলেন দেনমোহরের পরিমাণ জানিয়ে। মাত্র ৯ টাকা দেনমোহরে আজমান নাসিরকে বিয়ে করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এ খবর চমক নিজেই জানিয়েছেন।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, ৯ আমার লাকি নাম্বার। যেহেতু আমার জন্মদিন ৯-ই জুলাই, তাই আমরা সিদ্ধান্ত নিই যে কাবিন ৯ টাকা রাখব। কারণ আমরা দুজনেই বিশ্বাস করি সুখী দাম্পত্যের জন্য অর্থ কখনোই বড় বিষয় নয়। আমাদের বিশ্বাস-ভালোবাসা ঐশ্বরিক, যা আমাদের সারাজীবন একসঙ্গে রাখবে।’
এছাড়া বিয়ের আয়োজন নিয়ে তিনি লিখেছেন, ‘আমরা খুব সাধারণভাবে বিয়ে সেরেছি। কয়েকজন ঘনিষ্ঠ সুখী মানুষদের নিয়ে মাদ্রাসায় বাচ্চাদের সাথে খাওয়া-দাওয়া করেছি। সবকিছু খুবই সহজ-স্বাভাবিক রেখেছি। আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল।’
চমকের বর আজমান নাসির পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে তাঁকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে।
নিজের ফেসবুকে একটি ছবি দিয়েছেন আংটিবদলের কথা জানিয়েছিলেন চমক। সেখানে তাকে দেখা গিয়েছিল হবু বরের সঙ্গে। দুজনেই ছিলেন লাল পোশাকে। চমকের আঙুলে শোভা পাচ্ছিল আংটি।
ক্যাপশনে লিখেছিলেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’
এ ঘোষণার পরপরই ফেসবুকে ঘটা করে দেন বিয়ের খবর। জানা গেছে, গতকাল শুক্রবার বিয়ে সম্পন্ন হয় চমকের। বিয়ের আয়োজন ছিল রাজধানীর একটি মহিলা মাদ্রাসায়। সেখানে ছোট্ট বাচ্চারা ও ঘনিষ্ঠদের সঙ্গে খাওয়া-দাওয়ার আনুষ্ঠানিকতা সারেন তারা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest