প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৪
বিনোদন ডেস্ক : মধুমিতা সিনেমা হলে ব্লাকে সিনেমার টিকিট বিক্রির অভিযোগে ক্ষুব্ধ দর্শক। এ সময় তুফান সিনেমার টিকিট না পেয়ে হল ভাঙচুর করেছে উত্তেজিত দর্শকেরা। ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা হলে তুফান সিনেমা চলাকালে ভাঙচুরের এই ঘটনা ঘটে। এ সময় হলের পোস্টার ডিসপ্লে, চেয়ার ও দরজার গ্লাস ভাঙচুর করা হয়।
জানা গেছে, বেশ কয়েকজন দর্শক একত্রিত হয়ে হলের অভ্যন্তরে ঢুকে তাণ্ডব শুরু করে। এ সময় লাথি দিয়ে হলের দরজা ভাঙেন কয়েকজন উত্তেজিত দর্শক। ঢিল ছুঁড়ে ভাঙা হয় দরজার গ্লাস। ছিড়ে ফেলা হয় দেয়ালে সাটানো পোস্টার, ভেঙে ফেলা হয় পোস্টার বোর্ড।
এ সময় তুফান সিনেমা দেখতে আসা দর্শকদের অভিযোগ, অনেকদিন ধরেই মধুমিতা সিনেমা হলে টিকিট কালোবাজারি হয়ে আসছিল। গতকাল সোমবার তুফান সিনেমার মুক্তি হওয়ার পর পরই পর্যাপ্ত টিকিট বিক্রি হয়ে যায়। এরপর মঙ্গলবার সন্ধ্যা ৬ টার শো দেখার জন্য মধুমিতা হলে দর্শকের চাপ বেড়ে গেলে টিকিটের সংকট সৃষ্টি হয়। সেই সুযোগে কালোবাজারির সুযোগ নেন কিছু অসাধু লোক। দর্শকদের অভিযোগ, হল কর্তৃপক্ষের যোগসাজশে ব্লাকে বিক্রি হচ্ছিল তুফানের টিকিট।
এক পর্যায়ে ব্লাকে টিকিট বিক্রি করা ওই কালোবাজারিদের সঙ্গে সংঘর্ষে জড়ান দর্শকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই কালোবাজারিকে গ্রেপ্তার করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest