প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪
বিনোদন ডেস্ক : গল্পটা গ্রামের ও প্রেমের। যে গ্রামটি দেখতে ছবির মতো। নাম মনমোহনা। নামের মতোই এই গ্রামে রয়েছে একজোড়া পাখির মতো তরুণ-তরুণী। সেই গ্রামেই চাকরির সুবাদে হাজির হয় ঢাকার তরুণ সজীব।
এই হলো মিজানুর রহমান আরিয়ানের ঈদের চমক ‘ভিতরে বাহিরে’ নাটকের সারাংশ। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জোভান, তটিনী ও জোনায়েদ। যথারীতি এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।
মূলত ত্রিভুজ একটি প্রেম-বিরহের টানাপড়েন মিলবে ‘ভিতরে বাহিরে’র গল্পে।
নাটকটি প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘গ্রামের প্রেক্ষাপটে নির্মিত এটা আমার তৃতীয় নাটক। এবং এই কাজটি আমার কাছে স্পেশাল। আমি শুটিংয়ের আগে পুরো টিমকে বলেছি, এই গল্পটি খুব সুন্দর লোকেশনে ভালোভাবে শুট করতে চাই। পুরো টিম সেভাবে কাজটি করেছে। শিল্পীরাও অনেক পরিশ্রম এবং মনোযোগ দিয়ে অভিনয় করেছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, কোরবানির ঈদে সিএমভি’র ব্যানারে অন্যতম নির্মাণ হলো ‘ভিতরে বাহিরে’। ঈদের বিশেষ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest