প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুন ২, ২০২৪
বিনোদন ডেস্ক : এ সময়ের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এ নায়িকা। মাঝে মধ্যেই খোলামেলা ছবি দিয়ে ভক্ত অনুরাগীদের হৃদয়ের ঝড় তুলেন তিনি। এবার ফারিয়ার পোশাক নিয়ে খোঁচা দিলেন শূন্য দশকের চিত্রনায়িকা ময়ূরী ও পলি।

গতকাল ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। সেখানে বেশ খোলামেলা লুকে তাঁকে দেখা গেছে। সাগর সৈকতে তোলা ছবিটি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘বিটিং দ্য হিট’। ফারিয়ার সেই ছবি ফেসবুকে শেয়ার করে আরেক চিত্রনায়িকা পলি লিখেছেন, ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’

পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরী লেখেন, ‘নুসরাত ফারিয়া করলে “লীলাখেলা’’ আমরা করলে অশ্লীল।’ ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি লেখেন, ‘এইবার বুঝলে দোস্ত, কেন পোস্ট করলাম।’

শূন্য দশকে ঢাকাই সিনেমা যখন অশ্লীলতার রাজত্ব, সে সময়ের একটানা কাজ করেছেন ময়ূরী ও পলি। দুজনকেই ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা বলা হয়। তবে ময়ূরী ও পলি উভয়েই দাবি করেন কোনো অশ্লীল সিনেমায় অভিনয় করেননি তাঁরা। বর্তমানে চলচ্চিত্র দূরে আছেন ময়ূরী ও পলি।





অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest