প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২৪
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা কিঞ্জল নন্দ ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে ভারতের কলকাতায় নির্মিত হচ্ছে একটি সিনেমা। এটি নির্মাণ করবেন আব্দুল আলিম। সিনেমার নাম ‘কাজী নজরুল ইসলাম’। এতে কবির চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা কিঞ্জল নন্দ।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা কিঞ্জল বলেন, এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। আমি সত্যিই এক্সাইটেড এ সুযোগ পেয়ে। চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এ সিনেমায়।
সিনেমায় বাংলাদেশের কয়েকজন অভিনয়শিল্পীও থাকবেন বলে জানা গেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest