জাঁকালো আয়োজনে হবে ফোবানা সম্মেলন

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মে ১১, ২০২৪

জাঁকালো আয়োজনে হবে ফোবানা সম্মেলন

4

বিনোদন ডেস্ক : আগামী ৩০ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ৩ দিনের ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, ফোবানা সম্মেলন।

 

এ উপলক্ষে শনিবার (১১ মে) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন সম্মেলনের কনভেনার জাহাঙ্গীর কবীর বাবলু, কমিটির সদস্য ও ট্রেজারার ফিরোজ আহমেদ ও অন্তর শো-বিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

 

এতে বলা হয়, বিশ্ব বাঙালির এক মহামিলন মেলার নাম ফোবানা। ফোবানা সবার কাছে, বিশেষ করে উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের কাছে এক আবেগের নাম, অনুভূতির নাম, এক মহামিলনের নাম।

 

এ মিলনমেলা প্রতিবছরই উত্তর আমেরিকার কোনো না কোনো শহরে ও কানাডায় অনুষ্ঠিত হয়ে আসছে গত ৩৭ বছর ধরে।

7

 

১৯৮৭ সালে বৃহত্তর ওয়াশিংটনের কিছু মানুষ উত্তর আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের একটি ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্য নিয়ে গঠন করেন নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন এনএবিসি। লক্ষ্য ও উদ্দেশ্য ছিল বিশ্ব বাঙালিদের মিলন আর অনাবিল আনন্দে মেতে থাকা।

5

 

6

ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টোন, ডালাস সম্মেলন শেষে এ সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা।

 

আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর হোটেল হিলটন, ওয়াশিংটন ডিসি, গেইতিজবারগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সংগঠনটির ৩৮তম কনভেনশন।

 

তিন দিনব্যাপী জাঁকালো এ কনভেনশনে উপস্থিত থাকবে বাংলাদেশ ও পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়াও বাংলাদেশি বিজনেস পারসনদের জন্য রয়েছে আমেরিকাসহ সারা পৃথিবী থেকে আগত বিজনেস পারসনদের সঙ্গে ওপেন ডিসকাশন, বিজনেস আইডিয়া শেয়ার ও বিজনেস এক্সচেঞ্জের অবাধ সুযোগ।

 

পুরো কনভেনশন জুড়ে মিউজিকাল কনসার্টে থাকবে বিখ্যাত ও জনপ্রিয় শিল্পীরা। এতে থাকবে ফ্যাশন শো সেমিনার, কমেডি শো, ট্রেড ফেয়ার বুক ফেয়ার, বাংলাদেশি ফিল্ম ফেস্টিভাল ও আকর্ষণীয় অনুষ্ঠান।

6

 

ফোবানার পক্ষ থেকে এ ৩৮তম কনভেনশনের অরগানাইজ ও সম্পূর্ণভাবে সফল করার দায়িত্বে আছেন বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন। এক্সক্লুসিভ ইভেন্ট পার্টনার হিসেবে অন্তর শোবিজ বিগত ১২ বছর ধরে এ ফোবানার সঙ্গে সম্পৃক্ত আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5