৬৩ বছরেও আমার মতো সুন্দর থাকবেন : মমতাজ

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মে ৫, ২০২৪

৬৩ বছরেও আমার মতো সুন্দর থাকবেন : মমতাজ

1

বিনোদন ডেস্ক : ফোক সম্রাজ্ঞী মমতাজের জন্মদিন আজ। তবে বিশেষ এইদিনে দেশে নেই মমতাজ। বর্মতানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গানের জন্যই সেখানে গিয়েছেন তিনি।

8

 

7

গেল ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ফোক গানের এই শিল্পী। বর্তমানে দেশটিতে আয়োজিত বিভিন্ন স্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি। ফিরবেন চলতি মাসের শেষ দিকে।

4

 

মমতাজ জানান, জন্মদিনে ঘরোয়া আয়োজনে কেক কাটেন তিনি। এসময় তার সঙ্গে ছিল বরেণ্য কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, নীলিমা শশীসহ অনেকে।

 

গায়িকার কথায়, জন্মদিনটা এত পুরোনো হয়ে গেছে ফেসবুক না থাকলে হয়তো ভুলেই যেতাম। ধন্যবাদ সবাইকে, যারা এদিনটি মনে রেখে শুভেচ্ছা জানিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সঙ্গে এও বলেন, মন সুন্দর রাখলে ৬৩ বছর বয়সেও আমার মতো সুন্দর ও সুস্থ থাকবেন।

 

মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে জন্মগ্রহণ করেন মমতাজ। তার বাবা মধু বয়াতিও গান করতেন। তার কাছেই মমতাজের গানের হাতেখড়ি। পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আবদুর রশীদ সরকারের কাছে গানের তালিম নেন।

 

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ৭০০ শতাধিক গানের রেকর্ড করেছেন মমতাজ। তিনবার সংসদ সদস্য ছিলেন তিনি।

2

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5