প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪
বিনোদন ডেস্ক : বছরের শেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান। এ খবরে একেবারে চুপ শাকিবের প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুরুতে এ ধরনের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি। পরে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি নায়িকা।
তবে বিয়ের খবরে শাকিবের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। বিগত কয়েক বছরে শাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি, যে কয়েকদিন পর আমার ছেলে শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে ‘নো কমেন্টস’।
গণমাধ্যমের খবর, শাকিব নাকি পরিবারে ইচ্ছেমতোই বিয়ে করতে চান। পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন। কারণ, আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি সে ভুল করতে চান না তিনি।
ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের গুঞ্জন শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব।
শাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেই পাত্রীর নাম ‘শা’ দিয়ে শুরু। এখন সব কিছু চূড়ান্ত না, সে কারণে পুরো নাম জানাতে চায় না সূত্রটি।
আগামী মাসের মাঝামাঝিতে ভারত থেকে দেশে ফেরার কথা আছে শাকিবের। ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest