প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪
বিনোদন ডেস্ক : নায়িকা পূজা চেরির মারা ঝর্ণা রয় মারা গেছেন। রোববার সকাল ১১টার দিকে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
তিনি জানান, ঝর্ণা আন্টি দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভোগছিলেন। ডায়াবেটিসের রোগী তিনি। কয়েক সপ্তহ আগে তার শারীরিক অবস্থার অবণতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিওতে থাকা রাখা হয়। কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে বাসায় আনা হয়। আজ হুট করেই সবাইকে ছেড়ে চলে যান তিনি।
পারিবারিকসূত্রে আরও জানা যায়, ১৫-২০ দিন আগে শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে আইসিওতে নেওয়া হয়। প্রায় সপ্তাহখানেক আইসিওতে ছিলেন তিনি। সেখানে থেকে সুস্থ হলে বেডে নেওয়া হয়। এরপর কিছুটা সুস্ত হওয়ার পরই বাসায় ফিরেন তিনি। বাসা ফেরার সপ্তাহ খানেক পরই মারা গেলেন তিনি।
মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২ ’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরি। সিনেমার এই ক্যারিয়ারের পূরোটা সময় মায় তার সঙ্গে ছায়ার মত জড়িয়েছিলেন। শুটিং থেকে শুরু করে সিনেমার সব মিটিংয়ে মাকে সঙ্গে নিয়েই যেতেন এই নায়িকা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest