প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪
বিনোদন ডেস্ক : মুকেশ ও নীতা আম্বানীর ছোট ছেলে অনন্ত আম্বানী ও তার হবু স্ত্রী রাঁধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন ভারত ও বিশ্বের নামি ব্যক্তিত্বরা। গুজরাটের জামনগরে এখন চাঁদের হাট।
আর এই অনুষ্ঠানে জমিয়ে নাচলেন বলিউডের তিন খান। শাহরুখ, সালমান ও আমিরের নাচের বিরল এই দৃশ্য সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।
ভারতীয় গণমাধ্যমের খবর— ‘নাটু নাটু’ গানে হাসি মুখে একে অপরের সঙ্গে নাচে পা মেলালেন।
আবার একে অপরের সিগনেচার পোজ নকলও করলেন তারা। ‘নাটু নাটু’ ছাড়াও সালমান, আমির এবং শাহরুখকে ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি করোগি’ থেকে টাওয়াল ডান্স, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তি’-এর ‘মাস্তি কি পাঠশালা’-গানের স্টেপে নাচতে দেখা যায়।
শাহরুখ, সালমান এবং আমির ছাড়াও বলিউডের আরও বেশ কয়েকজন তারকাকেও দেখা গেছে এই অনুষ্ঠানে। তাদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর। রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে দেখা যায় অনুষ্ঠানে।
১-৩ মার্চ গুজরাটের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। রয়েছে নাচ-গানের আয়োজন। বহুল প্রতীক্ষিত এই প্রাক-বিবাহ আসরের প্রথম সন্ধ্যায় মূল আকর্ষণ ছিল পপতারকা রিহানার পারফরম্যান্স। তবে দ্বিতীয় সন্ধ্যায় মঞ্চ মাতিয়েছেন বলিউড তারকারা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest