প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
বিনোদন ডেস্ক : প্রেমের কথা স্বীকার করলেও কখনো প্রেমিককে সামনে আনেননি চিত্রনায়িকা অধরা খান। পারিবারিকভাবে বাগদান হলেও দুজনের একসঙ্গে ছবি সেভাবে সামনে আনেননি।
তবে এবার সামনে আনলেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) অধরার প্রেমিকের জন্মদিন। প্রেমের কথা সরাসরি স্বীকার না করতে চাইলেও জানিয়ে দিলেন, তাদের সম্পর্ক পারিবারিকভাবে স্বীকৃত।
অধরার ভাষ্য, পারিবারিকভাবে বিয়েটা অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। ২০১৩ সালে বাগদান হয়েছে।
অধরা বলেন, তার (প্রেমিক) নাম ফয়সাল। পারিবারিকভাবেই আমাদের পরিচয়। এভাবেই সম্পর্ক। তিনি এখন কানাডায় থাকেন। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কাজ করছেন। এছাড়া নেটওয়ার্কিংয়ের ওপর তার বই আছে।
অধরা আরও জানালেন, বিয়ের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
সময় পেলেই অধরা ছুটে যান কানাডায়। অথবা দুজনে মিলে অন্য কোনো দেশ থেকে ঘুরে আসেন বলেও জানান তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest