প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
বিনোদন ডেস্ক : বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তটিনী বেশ ভালো অবস্থানে রয়েছেন। অপূর্বর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন একাধিক নাটকে। তাদের জুটি দর্শক পছন্দও করেছেন।
তবে তটিনীকে দেখা গেছে এই প্রজন্মের আরেক ভার্সেটাইল অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গেও জুটি বেঁধে অভিনয় করতে। এই জুটি অভিনীত ‘শেষ ঘুম’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘শর্টকাট লাভ স্টোরি’, ‘বিষয়টা ভালোবাসার’ নাটকগুলো দর্শকনন্দিত হয়েছিল।
গত ১৬ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ হয়েছে ‘সে আমার আপনজন’ নামে একটি নাটক। এটিও দর্শক আগ্রহ নিয়ে দেখছেন। সর্বশেষ তাদের অভিনীত ‘পরী’ শিরোনামের আরেকটি নাটক ১৯ ফেব্রুয়ারি রাতে ইউটিউবে প্রকাশ হয়। এ নাটকে অভিনয়ের জন্যও প্রশংসিত হচ্ছেন তৌসিফ-তটিনী।
এ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, তটিনী শুরু থেকেই খুব ভালো করছে। তার প্রতি প্রত্যাশা ছিল অনেক, যা সে পূরণ করে যাওয়ার চেষ্টা করছে। তাকে সময় দিলে অনেক ভালো করবে। আগের মতো সর্বশেষ প্রতাশিত দুটি নাটকেও তটিনী খুব ভালো অভিনয় করেছে।
তটিনী বলেন, দর্শকের প্রিয় অভিনেতা তৌসিফ ভাই খুব ভালো ও সহযোগিতাপরায়ণ একজন সহশিল্পী। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেতা। আগের মতো নতুন দুটি নাটকের জন্যও দর্শকের কাছে খুব ভালো সাড়া পাচ্ছি আমরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest