প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
বিনোদন ডেস্ক : প্রথম সন্তান আসার খবর দিলেন বরুণ-নাতাশা দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই ভক্তদের এই সুখবর দিয়ে দিলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবিটি পোস্ট করেছেন বরুণ। সেখানে স্ত্রী নাতাশা দালালের বেবি বাম্প স্পষ্ট। তার সেই বেবি বাম্পে চুমু দিয়েই আগত অতিথিকে আগাম ভালোবাসা জানাচ্ছেন বরুণ।
ছবির ক্যাপশনে স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত এই অভিনেতা লিখেছেন, আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ চাই।
এই খবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। ভক্তরা তো বটেই, সহকর্মীরাও অভিনন্দন জানাচ্ছেন এই তারকা দম্পতিকে।
২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest