প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
বিনোদন ডেস্ক : খোলামেলা ছবি প্রকাশে যেন জুড়ি নেই ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারের। যিনি টিভি পর্দায় পরিচিতি পেয়েছিলেন ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে।
এরপর বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী। কিন্তু অভিনয়ের চেয়ে মধুমিতা বেশি আলোচনায় থাকেন তার খোলামেলা অবতারের জন্য। প্রায়শই নিজের সাহসী অবতারে ছবি প্রকাশ করে আলোচনার ঝড় তোলেন।

এবারও তাই করলেন! সম্প্রতি মধুমিতাকে দেখা গেল বাদামী রঙের ব্রালেটে। সঙ্গে পরেছেন লেদারের শর্ট স্কার্ট। নতুন লুকে ১২টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর ছবিগুলো তুলেছেন জনপ্রিয় ফটোগ্রাফার তথাগত ঘোষ।
যা দেখে ভক্তরাও একের পর এক মন্তব্যে ভাসিয়েছেন। কেউ প্রশ্ন তুলেছেন, শীত করছে না? আবার কারো মন্তব্য- নিজেকে এতটা খোলামেলাভাবে হাজির না করলেই পারেন। কেউ লিখেছেন, ‘পাখি’ আর ‘মধুমিতা’র পার্থক্যটা যেন আকাশ-পাতালের মতো।

প্রসঙ্গত, ২০১১ সালে স্টার জলসার জনপ্রিয় মেগাসিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এরপর কাজ করেছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে।
সর্বশেষ এই অভিনেত্রীকে ‘চিনি-২’ সিনেমায় দেখা গেছে। তার হাতে রয়েছে দক্ষিণী সিনেমার কাজ। এছাড়াও হিন্দি সিনেমাতেও খুব শিগগির তাকে দেখা যাবে বলে জানা গেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest