প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন ২৫ বছরের এক তরুণী। প্রেমিককে ছাড়তে নারাজ তিনি। প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা না হওয়ায় অনলাইনে এক জ্যোতিষীকে খুঁজে পান। আহমেদ নামের ওই জ্যোতিষী জানান, তরুণীর উপরে কালো জাদু করা হয়েছে, যা তুলতে ৫০১ টাকা লাগবে। কিন্তু ৫০১ টাকা দিতে গিয়েই ১০ লাখ ৮০ হাজার টাকা খোয়ালেন ওই তরুণী।
ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের বেঙ্গালুরুতে। জালাহালি এলাকার বাসিন্দা ওই তরুণী। জ্যোতিষী তরুণীর কাছে তার পরিবার ও বন্ধুদের ছবি চান। কয়েকদিন পর জ্যোতিষী বলেন, প্রাক্তন প্রেমিককে ফিরে পেতে কালো জাদু করে দেবেন। এজন্য তিন লাখ টাকা লাগবে।
আবার কয়েক দিন পর জ্যোতিষী আড়াই লাখ টাকা দাবি করেন জ্যোতিষী। এতে সন্দেহ হয় তরুণীর। টাকা দিতে অস্বীকার করতেই জ্যোতিষী তাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেন তিনি। বাধ্য হয়ে আবারও সাড়ে ৫ লাখ টাকা দিতে হয় তরুণীকে।
একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে পুলিশের কাছে যায় তরুণীর পরিবার। এরপরই জালাহালি থানায় মামলা করেন তরুণী। অভিযুক্ত জ্যোতিষীর খোঁজ করছে পুলিশ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest