প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪
বিনোদন ডেস্ক : রুপালি পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমায় অভিনয় করবেন তিনি।
এতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন এই নায়িকা।
আর এই অভিনয়ে পারিশ্রমিক হিসেবে মাত্র ১০০ টাকা নেবেন অপু। চিত্রনায়িকা নিজেই সে কথা জানালেন।
তিনি আরও বললেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। ’
একই তথ্য দিলেন ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমার নির্মাতা সালমান হায়দার।
তিনি জানালেন, সিনেমাটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। এতে অপু বিশ্বাসের চরিত্রের নাম ‘হাসু’। এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামেমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।
সালমান হায়দার বলেন, ‘সিনেমাটির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। ’
শিগগিরই শুটিং শুরু হবে বলে জানালেন তিনি।
এদিকে জানা গেছে, নির্মিতব্য সিনেমাটির নাম এখনই চূড়ান্ত হয়নি। দুটি নাম পছন্দ করেছেন নির্মাতা। একটি ‘শেখ রাসেলের আর্তনাদ’, অন্যটি ‘আমি মায়ের কাছে যাব’।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest