প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক মডেল দিব্যা পাহুজার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার হরিয়ানা রাজ্যের তোহনা এলাকার ভাকরা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গত ১ জানুয়ারি ভারতের গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে ঢুকে গুলি করে দিব্যাকে হত্যা করা হয়। এর ১১ দিন পর আজ তার লাশ উদ্ধার করল পুলিশ। খবর এনডিটিভি।
গুরুগ্রামের পুলিশ কর্মকর্তা মুকেশ কুমার বলেন, দিব্যা পাহুজার পরিবারকে লাশের ছবি পাঠানো হয়েছে। শরীরের ট্যাটু দেখে সেটি তার লাশ বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর লাশ পরিবারকে দেওয়া হবে।
এদিকে দিব্যাকে হত্যার অভিযোগে সিটি পয়েন্ট হোটেলের মালিক অভিজিৎ সিংহসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, হত্যাকাণ্ডের পর ২ জানুয়ারি দিব্যার লাশ হোটেল থেকে বের করে তোলা হয় বিএমডব্লিউ গাড়িতে। পুরো ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পরে লাশটি পাঞ্জাবের ভাকরা খালে ফেলে দেন খুনিরা।
ভারতের কুখ্যাত গ্যাংস্টার সন্দীপ গাডোলির সঙ্গে সম্পর্ক ছিল দিব্যা পাহুজার। ২০১৬ সালে সন্দীপ হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল দিব্যার বিরুদ্ধে। সাত বছর কারাভোগের পর গত বছরের জুনে মুম্বাই হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest