প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষে উপকূলরক্ষী বাহিনীর এক বিমানের অন্তত পাঁচ আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
টোকিও পুলিশের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে দুই বিমানের সংঘর্ষের ঘটনায় প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
দেশটির উপকূলরক্ষী বাহিনী বলেছে, তাদের বোম্বার্ডিয়ার ড্যাশ-৮ বিমানে মোট ছয় কর্মকর্তা ছিলেন। তারা ভূমিকম্প-বিধ্বস্ত নোটো উপদ্বীপে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য নিগাতা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তাদের মধ্যে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া অপরজন গুরুতর আহত হয়েছেন।
এর আগে, সন্ধ্যার দিকে হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার পর তিন শতাধিক যাত্রীবাহী জাপান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সংঘর্ষ হয়। এতে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়।
এদিকে জাপান এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাতে বিবিসি বলছে, হানেদা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের শিকার জাপান এয়ারলাইন্সের ওই বিমানে ৩৭৯ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest