প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষাসফরে গিয়ে ছাত্রের সঙ্গে লুকিয়ে অন্তরঙ্গ ছবি তুলে ভাইরাল হয়েছেন ভারতের কর্নাটকের এক সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষিকা।
শিক্ষিকা ও ছাত্রের ‘রোম্যান্টিক’ ছবিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের রোষের মুখে পড়েছেন ওই শিক্ষিকা। অভিভাবক মহলেও ক্ষোভ তৈরি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামণি মহকুমার মুরুগামল্লা গ্রামের সরকারি হাই স্কুলটি মূলত ছেলেদের। কয়েক দিন আগে ওপর ক্লাসের ছাত্রদের নিয়ে স্থানীয় একটি জঙ্গলে শিক্ষাসফরে যান প্রধান শিক্ষিকা পুষ্পলতা।
অভিযোগ উঠেছে, ভ্রমণের সময় এক ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ হন ওই শিক্ষিকা। নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেন তিনি। সেই ছবি কোনোভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। সব ছবিতেই দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। শিক্ষিকার হাতে ফুলও ছিল।
ঘটনা জানাজানি হওয়ার পর ওই ছাত্রের মা-বাবা স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তিনি ওই ছাত্রের অভিভাবকের সঙ্গে কথা বলতে রাজি হননি।
পরে ওই ছাত্রের মা-বাবা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্লক শিক্ষা কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেন। শিক্ষিকার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest