প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩
অনলাইন ডেস্ক : ইউক্রেনে প্রায় প্রতিদিনই ড্রোন হামলা হচ্ছে। কিয়েভ তার ইউরোপীয় ও মার্কিন মিত্রদের অস্ত্র দিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। ইদানীং মস্কো রাতের বেলা হামলা বাড়িয়েছে। ইউক্রেন তার মিত্রদের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে বলেছে।
রাজধানী কিয়েভ এবং দেশের অন্যান্য স্থানে গতরাতে মস্কোর সর্বশেষ হামলায় ইরানি প্রযুক্তিতে তৈরি কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইউক্রেন।
ইউক্রেন বিমানবাহিনী টেলিগ্রামে লিখেছে- রাশিয়ান দখলদাররা অধিকৃত ক্রিমিয়ার চৌদা, আখতারস্কের প্রিমর্স্কো এবং কুরস্ক এই তিন দিক থেকে ইরানিয়ান ‘শাহেদ’ টাইপের ইউএভি দিয়ে আক্রমণ করেছে।
টেলিগ্রামে বলা হয়, বিমানবাহিনী ৩৫টি ড্রোনের মধ্যে ৩৪টি গুলি করে ভূপাতিত করেছে। কোনো হতাহতের খবর জানা যায়নি।
মার্কিন সিনেটের ডেমোক্রেটিক ও রিপাবলিকান নেতারা মঙ্গলবার বলেছেন, ওয়াশিংটন বছর শেষ হওয়ার আগে ইউক্রেনের জন্য নতুন সহায়তা অনুমোদন করতে পারবে না।
কিয়েভ এই শীতে দেশকে অন্ধকার ও ঠাণ্ডায় নিমজ্জিত করার জন্য ক্রেমলিনের বিরুদ্ধে তার বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করতে এবং তার বিদ্যুৎ ও জ্বালানি সুবিধাগুলো ধ্বংসের জন্য অভিযুক্ত করেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest