প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী কলেজিয়েট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সাংবাদিক মো. সায়েম ফারুকী সভাপতি নির্বাচিত হন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত সভাপতি সাংবাদিক সায়েম ফারুকী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি অনেক বেশী আন্তরিক। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠোমোগত মানউন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য কাজ করে যাব।
তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবু সুফিয়ানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest