প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এর আওতাধীন ০৯ (নয়) টি গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ আজ ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার কাস্টমস বিভাগ, জিন্দাবাজার, সিলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এর মান্যবর কমিশনার জনাব খন্দকার নাজমুল হক। নিলাম কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার জনাব মীর আবু আবদুল্লাহ আল-সাদাত। এছাড়াও নিলাম কমিটির সদস্যবৃন্দ, সিলেট জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী দরদাতাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মান্যবর কমিশনার বলেন, রাজস্ব সুরক্ষা ও বাজেয়াপ্তকৃত পণ্যের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে নিয়মিত নিলাম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নিলাম কার্যক্রম পরিচালনার মাধ্যমে রাজস্ব আহরণ কার্যক্রম আরও গতিশীল হবে।
নিলাম কার্যক্রমে বিভিন্ন প্রকার জব্দ ও বাজেয়াপ্তকৃত পণ্যসামগ্রী অন্তর্ভুক্ত করে মোট ৮১টি লট উপস্থাপন করা হয়। লটভুক্ত পণ্যের মধ্যে ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল, চশমা, থান কাপড়, বিভিন্ন ধরনের রেডিমেড গার্মেন্টস, জিরা ও বাইসাইকেল উল্লেখযোগ্য। উক্ত নিলামে মোট ২৯৩টি দরপত্র দাখিল করা হয়, যা অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহের প্রতিফলন। নিলাম কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, প্রতিযোগিতামূলক পরিবেশ এবং প্রচলিত বিধি-বিধান অনুসরণপূর্বক পরিচালিত হয়।
উল্লেখ্য, সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬-এর বিজ্ঞপ্তি জাতীয় ও স্থানীয় পত্রিকায় ২৬ ও ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছিল। সিডিউল বিক্রির সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২৬ এপ্রিল থেকে ০৭ মে ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে। পণ্য পরিদর্শনের সময় নির্ধারণ করা হয়েছিল ২৬ এপ্রিল থেকে ১২ মে ২০২৬ পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুসারে আজ ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নিলাম অনুষ্ঠানে প্রাপ্ত দরপত্রসমূহের প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। দরপত্রগুলো রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ নং-৯১/কাস্টমস/২০২৫/১২৩, তারিখ: ০২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ অনুযায়ী অধিকতর যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতার অনুকূলে পণ্য ছাড়করণের সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠান শেষে নিলাম কমিটির আহ্বায়ক সকল কর্মকর্তা, অংশগ্রহণকারী দরদাতা এবং সহযোগী ব্যক্তিবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest