প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেটের ৩ জেলাসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট বিভাগের ৩টি জেলা হল সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জ।
রবিবার (১৫ মার্চ) এ নিয়োগ দেয় সরকার।
সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমকে।
আবুল কাহের চৌধুরী শামীম গত সংসদ নির্বাচনে সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত দল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহম চৌধুরীকে মনোনয়ন দিলেও কাহের শামীম দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সরব ছিলেন। দলীয় প্রার্থীর জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারই পুরস্কার হিসাবে তিনি সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।
মিজান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে তিনি দলীয় (জাতীয় ঐক্যফ্রন্ট) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহত্তর স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে প্রচারণায় অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান।
তিনি ছাত্রদল নেতা হিসাবে যেমন বেশ জনপ্রিয় ছিলেন তেমনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবেও জনপ্রিয়। তাছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সব আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।
তার নেতৃত্বে মৌলভীবাজার জেলা পরিষদ আরও গতিশিল হবে বলেই মনে করছেন রাজনীতি সচেতনরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest