সিলেটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩ জনের কারাদণ্ড

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

সিলেটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩ জনের কারাদণ্ড

2

নিজস্ব প্রতিবেদক : সিলেটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার উপজেলার ধোপাগুল এলাকায় অভিযান চালান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন ধোপগুলের নুনু মিয়ার ছেলে উছমান, লুলু মিয়ার ছেলে জাকির হোসেন ও মজু মিয়ার ছেলে হাফিজ লাহিন মিয়া।

 

জানা যায়, অভিযুক্তরা বাসাবাড়িতে প্রায় তিন হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে বাজারে উচ্চমূল্যে বিক্রি করছিল। এ ধরনের অবৈধ মজুদদারির কারণে বাজারে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন।

4

 

2

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে নয় শ বিশ লিটার ডিজেল, ৫টি খালি ড্রাম, ১টি অর্ধপূর্ণ ড্রাম, ৪টি পূর্ণ ড্রাম এবং ড্রাম থেকে তেল ভরার বিভিন্ন সরঞ্জামসহ তেল ঢেকে রাখার জন্য ব্যবহৃত ত্রিপল উদ্ধার করা হয়। এ অপরাধের দায়ে তিনজনকে দোষী সাব্যস্ত করে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

3

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, অভিযানকালে জব্দকৃত তেল সরকারি ধার্য মূল্যে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে বাজারে নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

5

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6