প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন। এদের মধ্যে জামানত হারিয়েছেন ২০ প্রার্থী। আইন অনুযায়ী প্রদত্ত বৈধ ভোটের সাড়ে ১২ শতাংশ না পাওয়ায় ২০ প্রার্থীকে হারাতে হয়েছে জামানত।
সিলেট-১ (নগর-সদর) আসনে প্রতিদ্ব›দ্বীতা করেছেন ৮ প্রার্থী। আর মোট বৈধ ভোট ৩ লাখ ১৮ হাজার ১৬ এর সাড়ে ১২ শতাংশ ৩৯ হাজার ৭৫২ ভোটের চেয়ে কম পাওয়ায় ৬ জনই জামানত হারিয়েছেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রণব জ্যোতি পাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এডভোকেট আনোয়ার হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সঞ্জয় কান্তি দাস, গণঅধিকার পরিষদের আকমল হোসেন ও ইনসানিয়াত বিপ্লবের মো. শামীম মিয়া।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) প্রতিদ্ব›দ্বীতা করেছেন মোট ৫ প্রার্থী। আর বৈধ ভোট ছিল ১ লাখ ৬০ হাজার ৫৬। সাড়ে ১২ শতাংশ তথা ২০ হাজার ৭ ভোটের চেয়ে কম পাওয়ায় জামানত হারিয়েছেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দীন ও গণফোরামের মো. মুজিবুল হক।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মোট প্রতিদ্ব›দ্বীতা করেছেন ৬ প্রার্থী। এ আসনে জামানত হারিয়েছেন ৪জন। বৈধ ১ লাখ ৯৯ হাজার ৬৪১ ভোটের সাড়ে ১২ শতাংশ তথা ২৪ হাজার ৯৫৫ ভোটের চেয়ে কম পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে জাতীয় পার্টির আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকরের।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে মোট প্রার্থী ছিলেন ৫জন। আর বৈধ ভোট ২ লাখ ৬৩ হাজার ৪৮৮। আসনটিতে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ, গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম ও জাতীয় পার্টির মুজিবুর রহমান ডালিম।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মোট প্রতিদ্ব›দ্বীতা করেছেন ৫ প্রার্থী। তাদের মধ্যে জামানত হারিয়েছেন একজন। আর তিনি হলেন বাংলাদেশ মুসলিমলীগের মো. বিলাল উদ্দিন (হারিকেন)।
সিলেট-৬ আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর সংখ্যা । আর বৈধ ভোট ২ লাখ ৩৭ হাজার ৮৮৮। সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়াায় জামানত হারিয়েছেন জমিয়তের বিদ্রোহী (স্বতন্ত্র) মাওলানা ফখরুল ইসলাম, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান ও জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest