বোরকা পরানো হয়েছিল আরিফুল হক চৌধুরীকেও!

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

বোরকা পরানো হয়েছিল আরিফুল হক চৌধুরীকেও!

2

 

নিউজ ডেস্ক : সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকেও বোরকা পরানো হয়েছিল! অভিযোগ তার নিজের। তবে সেটা এআই প্রযুক্তির মাধ্যমে।

 

4

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ করেন।

 

তিনি বোরকা পরে ভোটকেন্দ্রে যাওয়ার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, জামায়াত নেতৃবৃন্দের এমন অভিযোগে জবাব দিতে এসেছিলেন আরিফুল হক চৌধরী। বিকাল সোয়া তিনটার দিকে সিলেটের রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে এমন অভিযোগ জানিয়েছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

 

বিকাল সাড়ে ৪টার দিকে সেই অভিযোগে জবাব দিতেই এসেছিলেন সাবেক সিসিক মেয়র।

 

এসময় তিনি গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আপনাদের মাধ্যমেই আমি জেনেছি প্রচুর কাপড় কেনা হয়েছে। সেটা কিসের কাপড় আমি জানিনা। তবে আমি সিলেট-৪ আসনের নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলাম যে, যাতে এনআইডি কার্ডের ছবির সাথে ভোটারের মিল থাকে সেটি নিশ্চিত করতে অন্তত মুখাবয়ব বা ফেসটা যাতে দেখা হয়।

 

5

তার অভিযোগে, আমার সেই বক্তব্যকেই এআই’র মাধ্যমে সরাসরি বোরকার বিরোধীতা করে দেওয়া বক্তব্য বানিয়ে অপপ্রচার করছে।

5

 

2

এ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় একজন আলেমের কন্ঠ ব্যবহার করে আমার বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া বক্তব্য প্রচারের পর ওই সম্মানিত আলেম ভিডিও বার্তায় পরিস্কার বলেছেন, সেটি তার বক্তব্য নয়।

 

তিনি বলেন, এভাবেই অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি আমাকেওতো বোরকা পরিয়ে দেওয়া হয়েছিল এআই দিয়ে।

 

এসময় আরিফুল হক চৌধুরী সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মহিলাদের মা বোন সম্বোধন করে বলেন, আপনারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আগামীতে আরও গুজব শুনবেন। এসব গুজবে কান দিবেন না।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5