প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
নিউজ ডেস্ক : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ইসলামিক ফ্রন্টের মনোনীত এমপি পদপ্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়।
পরে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়ে পুর্ব নির্ধারিত প্রচারণা না করেই চলে যেতে হয় গিয়াস উদ্দিন আত তাহেরীকে।
রবিবার বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে- দেওলগাও গ্রামে পুর্ব নির্ধারিত প্রচারণায় যান ইসলামি বক্তা ও এমপি পদ প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি।
দেওলগাও গ্রামে তাহেরীর গাড়ি বহর পৌছা মাত্র সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে একদল নেতাকর্মীরা মোমবাতির শ্লোগান ও প্রচারণা না চালানোর জন্য বলেন।
এসময় হবিগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ ফয়সলের লিফলেট দেখা যায় বিএনপির নেতাকর্মীদের হাতে। এক পর্যায়ে উভয় পক্ষের মথ্যে বাকবিতন্ডা ও হট্টগোল হয়। পরে গিয়াস উদ্দিন তাহেরি প্রচারণা না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনাস্থল ত্যাগ করার পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যে গিয়াস উদ্দিন আত তাহেরী বলেন- নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে। রাজনীতি করার অধিকার সকলের রয়েছে। তাই বলে নির্বাচনী সভা না করতে দেওয়ার বিষয়টি সুষ্ঠু নির্বাচনের সাথে সাংঘর্ষিক।
তিনি বলেন, বিএনপির সমর্থকরা শুধু প্রচারণা বানচাল করেনি, তারা আমার গাড়ি বহরও বেশ কিছুক্ষণ আটকে রাখে। এসব করে যদি তারা শান্তি পায়, করুক। তিনি বলেন- এলাকার একটা সম্মান আছে এই সম্মান আপনারা ধরে রাখবেন। মনে রাখবেন প্রচারণায় বাঁধা দেয়া মারাত্মক অপরাধ।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ জানান, নির্বাচনে কত কিছু হয়। এটা একটা ভুলবুঝাবুঝি।
এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) সফিকুল ইসলাম জানান, বিষয়টি আমাদের কেউ অবগত করেননি। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest