প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, রায়বানে একটি স্কুল প্রতিষ্ঠা অত্র এলাকাবাসীর দীর্ঘদিনের লালীত স্বপ্ন, আজ আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। নিজ গ্রামে স্কুল স্থাপনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, আজ স্বতঃস্ফূর্ত ভাবে স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন আমাদের প্রথম সাফল্য। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে পূর্ণ সাফল্য অর্জন করতে হবে।
গতকাল ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামে ‘রায়বান প্রাথমিক বিদ্যালয়’এর ভিত্তি প্রস্তর স্থাপনে তিনি এ কথা বলেন।
গত ১০ জানুয়ারি শনিবার ফ্রান্স প্রবাসী কবি ও সাংবাদিক আহমদ সোহেলের উদ্যোগে আয়োজিত রায়বান ও মুক্তির চক গ্রামবাসীর এক সাধারণ সভা থেকে রায়বানে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।
এরই ধারাবাহিকতায় ইংল্যান্ড প্রবাসী, আফজালুর রহমান ফয়সল ও গ্রামের বেশ কয়েক জনের দানকৃত ভূমিতে গতকাল বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার নুরুল ইসলাম, হাবিবুর রহমান, ফ্রান্স প্রবাসী কবি সাংবাদিক আহমদ সোহেল, আব্দুল কাদির সেবুল, আফরোজ মিয়া, শামিম আহমদ, মোবাশ্বির আলী মন্টু, নজরুল ইসলাম, মখজুল মিয়া, আনু মিয়া, শাহজাহান, আব্দুল মালিক, আব্দুল মতিন, সাংবাদিক আবু বক্কর, তজমুল আলী, আনচার আলী, লয়লু মিয়া, কামরুল ইসলাম, তামিম আহমদ, সুজন আহমদ প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest