প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর একটি বিশেষ এলাকায় শনিবার মিছির সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। আর এলকাটি হচ্ছে সিলেট সরকারি মুরারিচাঁদ কলেজ বা এমসি কলেজ।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।
কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষা শুরু হবে শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায়। এ অবস্থায় পরীক্ষা শুরুর ১ঘন্টা পূর্ব থেকে শেষ হওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত সরকারি মুরারিচাঁদ কলেজের (এমসি) ২০০ গজের মধ্যে মিছিল সভা সমাবেশ, গান-বাজনা, উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি হৈচৈ, ঢাক-ঢোল বা বাদ্যযন্ত্র বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদন যন্ত্র বহন বা ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, বর্শা ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইটপাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অবাঞ্চিত ব্যক্তিদের প্রবেশ ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরপ কোনো কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষার তারিখগুলো হচ্ছে, ১০, ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি, ৬, ২০ ও ২৭ ফেব্রæয়ারি এবং ৬ মার্চ।
এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী- পিপিএম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest