প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেটে হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৪ জানুয়ারি) বাদ আসর প্রথমে হযরত শাহজালাল ও পরে হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারত করেন।
এসময় তিনি সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া উর রহমানসহ দলীয় সব মৃত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ জাতি ও আগামী নির্বাচনে দলের সার্বিক সাফল্যের জন্য মোনাজাত করেন।
বিএনপি মহাসচিবের সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাতেই তার ঢাকায় ফেরার কথা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest