প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২
প্রতীক ছবি
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুমেনা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সুমেনা ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ও পার্শ্ববর্তী বাংলাবাজার ইউনিয়নের বাগমারা আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে একই গ্রামের নানা বাড়িতে মিলাদ শেষে পরিবারের সবার সাথে দাওয়াত খায় সুমেনা। খাবার শেষে স্কুলে যাওয়ার কথা বলে বাড়িতে চলে আসে সে। বাড়ি এসে জনশূন্য ঘরের একটি কক্ষের সিলিং ফ্যানের সাথে মায়ের ব্যবহৃত শাড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুমেনা।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest