প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২
নিউজ ডেস্ক : সিলেটে দুই পরিবহন সংগঠনের উদ্যোগে বিভিন্ন দাবিতে ডাকা ধর্মঘট পালন হয়েছে। ভোগান্তির ধর্মঘট শেষে নতুন করে ধর্মঘট ডাকার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। তারা জানিয়েছেন- দাবি আদায়ে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার পর আবারও ধর্মঘট ডাকা হবে।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মইনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন- ‘আমরা সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছিলাম। ইতোমধ্যে ধর্মঘট শেষ হয়েছে। আমাদের দাবিগুলোর বিষয়ে কেউ সাড়া দেননি। আমরা আমাদের দাবি আদায়ে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পর আবার ধর্মঘট ডাকব।’
শনিবার বিভাগের চার জেলায় ধর্মঘট ছিল। তিন জেলার ধর্মঘট শেষ হলেও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের কবলে রয়েছেন হবিগঞ্জের লোকজন। শনিবার সিলেটে ছিল বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ শেষ হওয়ার পরপরই বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। ভোগান্তির ধর্মঘট বিএনপির সমাবেশ বিকেল পাঁচটার দিকে শেষ হওয়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ার পর বিএনপির নেতারা বলেছিলেন, গণসমাবেশ বাধাগ্রস্ত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং পরিবহননেতাদের দিয়ে এসব ধর্মঘট পালন করানো হচ্ছে। তবে পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনের নেতাদের দাবি ছিল, তাঁদের কর্মসূচি পূর্বঘোষিত।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest