প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২২
নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে অসামাজিক কার্যকলাপে (পতিতাবৃত্তি) জড়িত থাকার অপরাধে ২ জন পুরুষ ও ৫ জন মহিলা গ্রেফতার করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানা সূত্রে জানা যায়, (৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে দক্ষিণ সুরমা থানা এলাকার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলের ২য় তলার ১১১ ও ১০৮ নং কক্ষে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুয়াইন পূর্বপাড়ার আব্দুল খালিক এর ছেলে গিয়াস উদ্দিন (৪৪)। গিয়াস দক্ষিণ সুরমা তিতাস আবাসিক হোটেলের ম্যানেজার। বি-বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার মীরপুর এলাকার মৃত সাহেব আলীর ছেলে মো: হেবজু মিয়া (৩০), নারায়নগঞ্জ আড়াইহাজার উপজেলার চৌধুরী পাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে আমেনা আক্তার বিউটি (২৬), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার রাজাপুর এলাকার মৃত আমির হোসেনের মেয়ে জাহানারা বেগম (২৬), চাঁদপুর জেলার নিতাইগঞ্জ উপজেলার চাঁদপুর পুরানবাজার মাঝিবাড়ি এলাকার হাবিবুর রহমান মাঝির মেয়ে রেশমি আক্তার (২৪), নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর, আইডিয়াল কলেজের পিছন এলাকার ইউনুছ মিয়ার মেয়ে ইসমা বেগম (২০), নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে, আয়েশা বেগমের বাড়ীর মৃত সবুজ মিয়ার মেয়ে সালমা বেগম (২০)।
অভিযানকালে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে দেহ ব্যবসার কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ (সং/২০১৩)এর ১১/১২/১৩ ধারায় মামলা নং-১১ দায়ের করা হয়েছে।
এসএমপি, সিলেট দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest