প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫
নিউজ ডেস্ক : রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ভুল সিগন্যালের কারণে ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ২টার দিকে এই সংঘর্ষ হয়।
দুটি ট্রেনের একটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি ওয়াশপিট থেকে বের হচ্ছিল। যাত্রীবিহীন থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে সংঘর্ষের ফলে উভয় ট্রেনের একটি করে বগি লাইনচ্যুত হয়ে পড়ে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন হয়। পাশাপাশি এ সংঘর্ষের ফলে ট্রেন দুটির বগি দুটি লাইন থেকে নেমে যায়। তবে যাত্রী না থাকায় কেউ আহত হননি।
তিনি আরও জানান, ট্রেন দুটির উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে এতে কিছুটা সময় লাগবে। দুর্ঘটনার কারণে ট্রেনগুলোর নির্ধারিত সময়ের দেরি হবে। যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest