প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
স্পোর্টস ডেস্ক : দেশের জনপ্রিয় দল মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে। ৪ ম্যাচের প্রতিটিতেই জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলে এককভাবে শীর্ষে রয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান ৩-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।
টানা ৪ জয়ে অন্য ক্লাবগুলোর চেয়ে একটু এগিয়ে রয়েছে মোহামেডান। তারা চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই খেলেছে শক্তিশালী বসুন্ধরা কিংস, আবাহনী ও বাংলাদেশ পুলিশের বিপক্ষে। এই তিন দলের বিপক্ষে পূর্ণ নয় পয়েন্ট পেয়েছে মোহামেডান। যা সাদা-কালো জার্সিধারীদের অন্য ক্লাবগুলোর চেয়ে হিসাবে খানিকটা এগিয়ে রাখবে। প্রথম লেগে ফর্টিজ, ব্রাদার্স ও রহমতগঞ্জ ছাড়া মোহামেডানের আর তেমন কোনো শক্তিশালী প্রতিপক্ষ নেই।
আজ ময়মনসিংহে মোহামেডান প্রথমার্ধে ২-১ গোলের লিড নেয়। ৩০ মিনিটে নাইজেরিয়ান এমানুয়েল টনির গোলে এগিয়ে যায় সাদা-কালো শিবির। নয় মিনিট পর মোহামেডানের আরেক এমানুয়েল আরেকটি গোলে ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি সময়ে গোল করে ব্যবধান কমান পুলিশের আল আমিন।
বিরতির পর পুলিশ খেলায় সমতা আনার চেষ্টা অব্যাহত রাখে। ৭২ মিনিটে সেই চেষ্টা নস্যাৎ করেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। আগের রাউন্ডে তার একমাত্র গোলেই আবাহনীকে হারিয়েছিল মোহামেডান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest