প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪
স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তান যুবা দলকে ৩৭ ওভারে ১১৬ রানে অলআউট করেছে টাইগার যুবারা। ব্যাট হাতে ৭ উইকেটের বড় জয়ে নিশ্চিত করেছে ফাইনাল। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতকে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। দুই ওপেনারই শূন্য করে ফেরেন। ৫৩ রানে পড়ে চতুর্থ উইকেট। ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।
দলটির হয়ে তিনে নামা রিয়াজুল্লাহ ২৮ রান করেন। চারে নামা অধিনায়ক সাদ বেগ ১৮ রান যোগ করেন। সাতা নামা অলরাউন্ডার ফারহান ইউসুফ ৩২ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে একশ’ ছাড়াতে পারে পাকিস্তান।
বল হাতে বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত করেছেন ইকবাল হোসাইন ইমন। ডানহাতি এই পেসার ৭ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। বাঁ-হাতি পেসার মারুফ মৃধা নেন ২ উইকেট।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest