প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (২০ নভেম্বর) সাত কলেজকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বাস্তব রূপ দেওয়া যাবে কিনা সে বিষয়ে কাঠামোগত দিক পরিদর্শন করতে ঢাকা কলেজে যাবেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, সাত কলেজকে অধিভুক্ত করা আওয়ামী লীগ সরকারের অপরিণামদর্শি সিদ্ধান্ত ছিল। শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়েছে। এ সময় সেসব শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান তিনি।
শিক্ষা উপদেষ্টা আরও জানান, অধিভুক্ত থেকে কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ কিভাবে দেওয়া যায় সেজন্য একটি কমিটি করা হয়েছে। সমন্বিতভাবে একটি প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেয়া যায় সেটি আলোচনা করা হবে। সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানে কি নাম হবে সেটি শিক্ষার্থীরাই ঠিক করবে। এ বিষয়ে কমিটি কাজ করছে বলেও জানান তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest