এসএসসিতে সব থেকে বেশি ফেল ইংরেজি ও গণিতে

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

এসএসসিতে সব থেকে বেশি ফেল ইংরেজি ও গণিতে

1

 

নিউজ ডেস্ক : চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে সব বোর্ডে তুলনামূলক ইংরেজি এবং গণিতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। অপরদিকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে আইসিটি বিষয়ে।

 

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

5

 

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ঢাকা বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭৮ দশমিক ৪০ এবং ৮২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। রাজশাহী বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭৪ দশমিক ৭ এবং ৭৭ দশমিক ১৭, কুমিল্লা বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৮১ দশমিক ২৯ এবং ৮১ দশমিক ৭৫ শতাংশ।

 

যশোর বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭১ দশমিক ৮৪ এবং ৮৩ দশমিক ৩৪ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭২ দশমিক ২৭ এবং ৮০ দশমিক ০৫ শতাংশ, বরিশাল বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৬৯ দশমিক ২৪ এবং ৭৭ দশমিক ৯৮ শতাংশ, সিলেট বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৬৯ দশমিক ১১ এবং ৭৫ দশমিক ৯৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭২ দশমিক ৯১ এবং ৭১ দশমিক ০৫ শতাংশ।

 

1

ময়মনসিংহ বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৬৬ দশমিক ৬৪ এবং ৬৯ দশমিক ৬১ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭৯ দশমিক ২১ এবং ৬৯ দশমিক ৯৭ শতাংশ, কারিগরি বোর্ডে ৯৪ দশমিক ৭৯ এবং ৭০ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। অপরদিকে আইসিটিতে সব বোর্ডে সর্বেচ্চ সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

4

 

5

এবার পরীক্ষায় গড় পাশের হার কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। অথচ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে সারা দেশে গড় পাশের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী।

 

এ ছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৪.০৫ শতাংশ। যা গত বছর ছিলে ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাশের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8