প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪
স্পোর্টস ডেস্ক : সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম করে সাড়া ফেলেছেন ঋতুপর্ণা চাকমা। ফাইনালের সেই বাঁকানো শটের গোলের পাশাপাশি জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। চারদিকে ঋতুপর্ণার বন্দনা। এরই মধ্যে অন্তত দুটি বিদেশি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন এই সাফকন্যা।
সাফ চলাকালীনই ভারত এবং ইউরোপের ক্লাব থেকে তার কাছে প্রস্তাব এসেছে। ঋতুপর্ণার ভাষায়, আমি কিন্তু এই সাফ চলাবস্থায় ভারতের একটি ক্লাব ও ইউরোপের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি।
এর আগে ভারতের ক্লাবের হয়ে খেলেছেন সাবিনারা। তবে ইউরোপের ক্লাব থেকে প্রস্তাব আসা বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিরাট ঘটনা। আপাতত ক্লাবের নাম প্রকাশ করতে চাননি এই সাফকন্যা, এটা এখনই বলা বারণ আছে। সব কিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবেই জানাব। তবে ভারতের যে ক্লাবে গত বছর সাবিনা আপু খেলেছেন, সেখান থেকেও প্রস্তাব এসেছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এরপর গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest