প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশনের বাসিন্দা আবুল বাশারের ছেলে নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র লিমন হোসেনকে (১২) উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে কোতোয়ালি মডেল থানাপুলিশ তাকে উদ্ধার করে।
‘লেখাপড়ার চাপে’ গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসার উদ্দেশে বাসা থেকে বের হয়ে লিমন মাদ্রাসায় যায়নি। পরে বাসায়ও ফেরেনি সে। সকল সম্ভাব্যস্থানে খোঁজ করে তাকে না পেয়ে লিমনের উদ্বীগ্ন বাবা গত ১৩ অক্টোবর সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে তাকে খুঁজতে মাঠে নামে পুলিশ। অবশেষে শনিবার রাতে তাকে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারের বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest