অবশেষে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মে ১৪, ২০২৪

অবশেষে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

6

স্পোর্টস ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ইনজুরির শঙ্কা নিয়েই যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠছেন তাসকিন আহমেদ। অফফর্ম সঙ্গী করেই বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন লিটন দাস ও তানজিম হাসান সাকিব। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

6

 

6

মঙ্গলবার (১৪ মে) দুপুরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এমনকি বিশ্বকাপে শান্তর ডেপুটি হিসেবে থাকছেন তাসকিন।

 

১৫ সদস্যের দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠবেন পেসার হাসান মাহমুদ ও বাঁহাতি ব্যাটার হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজের দলে থাকা নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা শেষ পর্যন্ত সত্যি হয়নি।

 

বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ আর সে জন্য আগামী ১৫ মে রাতেই দেশ ছাড়বে টাইগাররা। সেই সিরিজের পর ভারতের বিপক্ষে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের সংখ্যা আরো বাড়তে পারে।

5

 

6

স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7